ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ফেনী প্রতিনিধি: ফেনী শহরের মাস্টার পাড়ার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাজারীপাড়া হাফেজিয়া ও নূরানী মাদ্রাসার সবক প্রদান, দস্তারবন্দী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি গোলাম ফারুক হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রদের সবক ও পাগড়ী প্রদান করেন ফেনী ছিলোনীয়া মাদানি মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি মাওলানা আহমাদুল্লাহ কাসেমী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম ফেনীর মুহতামিম ও জহিরিয়া মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা ইলিয়াস বিন নাজিম এবং ফেনী কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা মীর হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নৈতিকতা সম্পন্ন সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। এসময় হাফেজদের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। মাদ্রাসাটির পক্ষ থেকে ১৬ জন কৃতি হাফেজকে দস্তারবন্দী বা সম্মানসূচক পাগড়ী প্রদান করা হয়। এছাড়া তৃতীয় জামায়াতের ১৮ জন শিক্ষার্থীকে বিশেষ মেধা পুরস্কার এবং শতাধিক ছাত্র-ছাত্রীকে নতুন সবক প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নূরানী বিভাগের প্রধান হাফেজ মাওলানা মীজানুর রহমান, হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ ও হাফেজ মাওলানা মনিরুল আলম। এসময় ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জহিরুল হক মিলন, পিটু হাজারীসহ শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ