পবিত্র আশুরার তারিখ ঘোষণা
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক: দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বুধবার (১৭ জুন) থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে।
সেই অনুযায়ী আগামী ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।
মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়
|