বরিশালে পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন
সাঈদ পান্থ, বরিশাল: বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাদীয়া ইউনিয়নের পতাং বাড়ইকান্দি গ্রামে একটি পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (৮ মে) বেলা ১২টায় বারি ইতালি শাখা বিএনপির সাবেক সভাপতি মো. খলিলুর রহমান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে খলিলুর রহমান খোকন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি তাঁর নিজস্ব ৫০ শতাংশ জমির ওপর এই পল্লী ক্লিনিকটি নির্মাণ করছেন। এটি সম্পন্ন হলে অবহেলিত এই জনপদের চিকিৎসাসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আরও উপস্থিত ছিলেন রিহ্যাব সদস্য ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার মনজু, টুঙ্গিবাড়ীয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাজী মোখলেছুর রহমান (মঈন), ৭ নং ওয়ার্ডের সভাপতি আবু জাফর ছালে খান এবং বাকেরগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মির্জ্জা রেজাউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ.আই.এল/সকালবেলা
|