গোবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের আত্মপ্রকাশ

গোবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের আত্মপ্রকাশ

মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এ জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ (সাদা দল)-এর ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব হাসান আহ্বায়ক এবং কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. এস. এম. আহসান (সৌরভ) সদস্যসচিব নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৯ এপ্রিল) ঘোষিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক হিসেবে ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তরিকুল ইসলাম এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম। সদস্য হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মাহ্ফুজা আক্তার, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. বুলু রহমান এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক এস. এম. ফজলে রাব্বী।

নবগঠিত কমিটির আহ্বায়ক ড. মাহবুব হাসান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করতে অঙ্গীকারবদ্ধ। একটি সুস্থ, গণতান্ত্রিক ও সহনশীল একাডেমিক পরিবেশ গড়ে তুলতে এবং শিক্ষকদের পেশাগত অধিকার রক্ষায় এই পরিষদ সক্রিয় ভূমিকা পালন করবে।” তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় শিক্ষক সমাজের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন