ধারাবাহিক আন্দোলনের সিদ্ধান্ত ১১ দলীয় ঐক্যের

ধারাবাহিক আন্দোলনের সিদ্ধান্ত ১১ দলীয় ঐক্যের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে সংসদে কোনো সিদ্ধান্ত না আসায় ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতি নিয়েছে ১১ দলীয় ঐক্য। জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। বৈঠক শেষে জোটের পক্ষ থেকে নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের সিদ্ধান্তগুলোর বিষয়ে বিএনপি উপেক্ষা প্রদর্শন করছে। তিনি স্পষ্ট করে জানান, গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত ১১ দল রাজপথে তাদের আন্দোলন অব্যাহত রাখবে।

আন্দোলনের ধারাবাহিকতায় চার দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) শাহবাগে লিফলেট বিতরণের মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে। এরপর ১১ এপ্রিল সারা দেশের উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল, ১২ এপ্রিল জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ১৩ এপ্রিল ঢাকায় গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন