ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ মামুন রহমান, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের পুনর্বাসনের লক্ষ্যে টিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) স্থানীয়ভাবে আয়োজিত এই মানবিক উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নির্মাণসামগ্রী হিসেবে টিন প্রদান করা হয়।
সরেজমিনে দেখা যায়, কর্মসূচির অংশ হিসেবে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে টিন তুলে দেন। বলরামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দলুয়ানিয়নকার এলাকার বাসিন্দা শ্রী ডালিম চন্দ্রের হাতে টিন তুলে দেন আটোয়ারী উপজেলা রিকশা ও রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন।
টিন বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: মোঃ লাবু ইসলাম, টিম সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বলরামপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড শাখা। মোঃ হেলাল উদ্দীন, সাবেক পৌর সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বোদা পৌর শাখা। বলরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্যসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসনে সহায়তা করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এ ধরনের ক্ষুদ্র উদ্যোগগুলো প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে।”
উপকারভোগী ডালিম চন্দ্র এই সহযোগিতা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। স্থানীয়রা প্রশাসনের পাশাপাশি এমন ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ