ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. সোহেল রানা, বরগুনা: সুন্দর ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরগুনা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম বাবু খান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল বরগুনা সদর থানার খাজুরতলা এলাকা থেকে তাকে আটক করে।
বরগুনা জেলা পুলিশ সুপার জনাব মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) সুশীল কুমার দাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম ২নং গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা এলাকায় অভিযান চালায়। এ সময় সাইফুল ইসলাম বাবু খানকে তল্লাশি করে তাঁর কাছ থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৩০,০০০ টাকা।
আটককৃত সাইফুল ইসলাম বাবু খান বরগুনা সদর থানার ২নং গৌরিচন্না ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লাকুরতলা গ্রামের মৃত আঃ মন্নান ওরফে মনু মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও অবৈধ দখলদারমুক্ত সমাজ গঠনে এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ