ময়মনসিংহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ: “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬। 

মঙ্গলবার (১০ মার্চ ) সকাল ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে র‍্যালি, আলোচনা সভা এবং অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

য়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • রেজা মোঃ গোলাম মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক।

  • আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

  • উম্মে হাবীবা মীরা, উপ-পরিচালক (স্থানীয় সরকার)।

  • পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী (পিএফএম), সহকারী পরিচালক।

অনুষ্ঠানের শুরুতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাজাহান মিয়া দুর্যোগ মোকাবিলা বিষয়ক বিভিন্ন ইভেন্ট উপস্থাপন করেন। পরে স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিনের অনুমতি প্রার্থনার পর জেলা প্রশাসক ও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালকের উপস্থিতিতে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের মাধ্যমে মহড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা বিএনসিসি ভলান্টিয়ারদের সাথে নিয়ে জীবন রক্ষাকারী বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এর মধ্যে ছিল:

  • চটের বস্তা ব্যবহার করে ড্রামের আগুন নেভানো।

  • গ্যাস সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণের আধুনিক পদ্ধতি।

  • বৃত্তের ভেতর থেকে আটকে পড়া ভিকটিম উদ্ধার।

  • ভূমিকম্প পরবর্তী জরুরি উদ্ধার অভিযান।

আয়োজকরা জানান, প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের সক্ষমতা বাড়াতে এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস প্রতি বছর এই কর্মসূচি পালন করে থাকে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ ও প্রচারণামূলক কার্যক্রমও গ্রহণ করা হয়।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন