ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বি এম ফয়সাল, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন ‘চাঁদপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ফেরদৌস হাসান জাফরি এবং সাধারণ সম্পাদক হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের মিথিলা রহমান সুখী মনোনীত হয়েছেন। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২১–২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
গত রবিবার (৮ ফেব্রুয়ারি) সংগঠনের বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬৮ সদস্যবিশিষ্ট এই শক্তিশালী কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দিদারুল আলম তানভীর এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মেঘলা আক্তারসহ মোট ১২ জন দায়িত্ব পেয়েছেন। এছাড়া দপ্তর, অর্থ, প্রচার, সাংস্কৃতিক ও ক্রীড়াসহ বিভিন্ন উপ-কমিটিতে দক্ষ শিক্ষার্থীদের স্থান দেওয়া হয়েছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিথিলা রহমান সুখী তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “এই দায়িত্ব আমার জন্য বড় একটি দায়বদ্ধতা। শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে সংগঠনকে আরও সক্রিয় করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
সভাপতি ফেরদৌস হাসান জাফরি বলেন, “সংগঠনকে এগিয়ে নিতে পদ নয়, বরং আন্তরিকতা ও দায়িত্ববোধই প্রধান। নতুন কমিটিকে নিয়ে আমরা একটি সুন্দর ও ঐক্যবদ্ধ ভাতৃত্বের বন্ধন তৈরি করতে চাই।”
নবগঠিত এই কমিটি আগামী এক বছর মেয়াদে চাঁদপুর জেলার শিক্ষার্থীদের স্বার্থরক্ষা, নবাগতদের সহায়তা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে চাঁদপুরের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কাজ করবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ