ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
দাপট দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে জিম্বাবুয়ে। ওমানকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে তারা। এই জয়ে গ্রুপ ‘বি’-তে সহ–আয়োজক শ্রীলঙ্কাকে টপকে শীর্ষে উঠে গেছে সিকান্দার রাজার দল।
টস জিতে প্রথমে ওমানকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। সিদ্ধান্তটি যে সঠিক ছিল, তা প্রমাণ করে ওমানের ইনিংস। সহযোগী দেশটি ১৯.৫ ওভারে মাত্র ১০৩ রানে গুটিয়ে গেছে।
জিম্বাবুয়ের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওমান। যার ফলে দলটির ইনিংস কখনোই গতি পায়নি। দলের হয়ে কেবল তিন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। তারা হলেন সুফিয়ান মেহমুদ ২৫, বিনায়ক শুক্লা ২৮ ও নাদিম খান ২০।
জিম্বাবুয়ের হয়ে বল হাতে দারুণ ছিলেন রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভানস। তিনজনই শিকার করেন তিনটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৩.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে। তাতে নেট রান রেটও ভালোভাবে বেড়েছে।
ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি দ্রুত রান তুলে দারুণ সূচনা এনে দিয়েছিলেন। দলের ৩০ রানে ফেরেন মারুমানি (২১)। এক বল পর নতুন ব্যাটার ডিওন মায়ার্সের আউটে দ্বিতীয় উইকেট পড়লে কিছুটা ধাক্কা খায় তারা। যদিও সেখান থেকে ব্রায়ান বেনেট ও ব্র্যান্ডন টেইলের দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচ জয়ের কাছে চলে যায় জিম্বাবুয়ে। দুজনে ৬৮ রান যোগ করেছেন। দলের ৯৮ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন টেইলর। যাওয়ার আগে ৩০ বলে ৩১ রান করেছেন তিনি। তার পর বেনেট ও রাজা ১৩.৩ ওভারে জয় নিশ্চিত করেন।
বেনেট ৩৬ বলে ৭ চারে ৪৮ রানে অপরাজিত ছিলেন। ৫ রানে অপরাজিত ছিলেন রাজা।
আইএ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ