ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইতালির মিলান শহরে অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে হাজারো মানুষ বিক্ষোভ করেছে। শহরের বিভিন্ন এলাকায় আয়োজিত মিছিল ও সমাবেশে অধিকাংশ বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও, কিছু বিচ্ছিন্ন বিক্ষোভকারী পুলিশের দিকে ধোঁয়া বোমা ও বোতল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশ জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভকারীদের অভিযোগ, অলিম্পিক আয়োজনকে কেন্দ্র করে নতুন পরিকাঠামো নির্মাণের ফলে পাহাড়ি এলাকায় পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে এবং এতে জনসাধারণের বিপুল অর্থ ও সম্পদের অপচয় হচ্ছে। ৭১ বছর বয়সী স্টেফানো নুটিনি বলেন, এই অলিম্পিক অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত দিক থেকে টেকসই নয়। পাহাড়ি শহরগুলোতে অতিরিক্ত অবকাঠামো চাপ সৃষ্টি করছে।
অন্যদিকে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি দাবি করেছে, এই গেমসের বেশিরভাগ আয়োজন বিদ্যমান অবকাঠামো ব্যবহার করেই করা হচ্ছে, ফলে এটি তুলনামূলকভাবে পরিবেশবান্ধব ও টেকসই।
উল্লেখ্য, মিলান শহর দীর্ঘদিন ধরেই প্রপার্টি বুমের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে ২০১৫ সালের ওয়ার্ল্ড এক্সপোর পর থেকে শহরে বাড়ির দাম ও ভাড়া দ্রুত বেড়েছে। ধনীদের জন্য ইতালির করনীতি এবং ব্রেক্সিটের পর বিদেশি পেশাজীবীদের আগমনে স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার ব্যয় আরও বেড়েছে। এই প্রেক্ষাপটে অলিম্পিক আয়োজনকে অনেকেই অতিরিক্ত আর্থিক ও সামাজিক চাপের কারণ হিসেবে দেখছেন।
মহানগরীর বাসিন্দারা আশা করছেন, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব সমস্যা বিবেচনায় নিয়ে ক্রীড়া আয়োজনের পাশাপাশি শহরের পরিবেশ ও সাধারণ মানুষের জীবনমান রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ