এক সপ্তাহে ২১৩টি নাশকতা চালিয়েছে আ.লীগ: তথ্য উপদেষ্টা
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: এক সপ্তাহে সারাদেশে ২১৩টি নাশকতা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর মধ্যে ১২১টি ককটেল বিস্ফোরণ ও ৯৯টি গণপরিবহনে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় হামলার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এসব তথ্য জানান।
তথ্য উপদেষ্টা জানান, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীরা সাম্প্রতিক সময়ে পরিকল্পিতভাবে এসব নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটানো হয়েছে।
উল্লেখ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে ঢাকাসহ দেশের আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েনসহ কঠোর অবস্থানে রয়েছে সরকার।