মহাকাশে প্রতি বছর ১ হাজার রকেট পাঠাবে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: চাঁদ ও মঙ্গলে মানুষের উপস্থিতিকে বাস্তবে রূপ দিতে মহাকাশ ভ্রমণ ও গবেষণায় বৈপ্লবিক পরিবর্তনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রকে মহাকাশ পরিবহনে শীর্ষে রাখতে বিপুলসংখ্যক রকেট উৎক্ষেপণের নতুন নীতিমালা প্রকাশ করেছে হোয়াইট হাউস।
বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক নির্দেশনায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ২০৩০ সালের মধ্যে প্রতি বছর এক হাজারেরও বেশি রকেট উৎক্ষেপণ ও অবতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চাঁদের বুকে মানুষের প্রথম পদার্পণের ৫০ বছরেরও বেশি সময় পর, ২০৩০ সালের আগেই সেখানে পুনরায় নভোচারী পাঠাতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র প্রতিযোগিতা তৈরি হয়েছে। সেই প্রতিযোগিতায় আমেরিকার অবস্থান সুদৃঢ় করতেই মূলত ট্রাম্প প্রশাসন এই নতুন কৌশলগত নীতিমালা গ্রহণ করেছে।
নতুন নীতিমালার আওতায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা
মহাকাশ বিজ্ঞানের সর্বশেষ আপডেট ও অগ্রগতি জানতে
বর্তমানে নাসা চাঁদে একটি স্থায়ী ঘাঁটি এবং সেখানে প্রয়োজনীয় অবকাঠামো গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। এই বাণিজ্যিক যাত্রাকে ত্বরান্বিত করতে অতিরিক্ত রকেট উৎক্ষেপণ ও অবতরণ কেন্দ্র অনুসন্ধানের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ২০২৭ সালের মধ্যে একটি মহাকাশযানের সঙ্গে লুনার ল্যান্ডারের সংযোগ পরীক্ষার পরিকল্পনা করেছে নাসা। এই ঐতিহাসিক প্রক্রিয়ায় প্রযুক্তি সরবরাহ করতে ইলোন মাস্কের
|