দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ণ
দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

অনলাইন ডেস্ক: দেশের উপকূলীয় ও অভ্যন্তরীণ ৬টি অঞ্চলে আজ ঘণ্টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির পাশাপাশি দেশের দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে দ্রুত গতিতে কালবৈশাখী হাওয়া বয়ে যেতে পারে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে আবহাওয়াবিদরা এই সতর্কবার্তা প্রকাশ করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ প্রবল বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

বিজ্ঞপ্তিতে এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে এবং সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর নদীপথে চলাচলকারী সকল নৌযান ও ট্রলারকে সাবধানে চলাচল করতে এবং ঝোড়ো পরিস্থিতির সৃষ্টি হলে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে।

মন্তব্য করুন