চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ণ
চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান
মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ইরান নিজের অবস্থানে অনড় থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। গত বছরের ১২ দিনের যুদ্ধের প্রথম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করেন। তার অভিযোগ, দুই দেশ যৌথভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে এবং সংঘাতের সময় বহু নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে।

তিনি বলেন, যুদ্ধের সময় নিহতদের আত্মত্যাগ ইরানের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় তেহরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না বলেও তিনি উল্লেখ করেন।

গালিবাফ আরও বলেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত পদক্ষেপগুলো দেশটির জনগণের প্রতিরোধের মনোভাবকে আরও শক্তিশালী করেছে। চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই অবস্থান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন