আয়াতুল্লাহ খামেনির দাফনের নতুন সময়সূচি জানাল ইরান
প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য ও দাফন কার্যক্রমের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৪ ও ৫ জুলাই রাজধানী তেহরানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ৬ জুলাই তেহরানে তার প্রথম জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য সম্পন্ন হবে।
পরবর্তীতে ৭ জুলাই ধর্মীয় নগরী কোমে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে মরদেহ মাশহাদে নেওয়া হবে এবং ৯ জুলাই ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে চূড়ান্ত দাফন সম্পন্ন করা হবে।
রাষ্ট্রীয় শোকের মধ্যে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
|