সংসদে বাজেট অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেল ৭০ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বাজেট অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেয়েছেন দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৭০ জন শিক্ষার্থী।
বুধবার (১০ জুন, ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনের বৈঠক তারা সংসদ ভবনের গ্যালারি থেকে সরাসরি প্রত্যক্ষ করেন।
জানা গেছে, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার হাবিব উল্লাহ ডিগ্রি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৩০ জন শিক্ষার্থী এবং রাজধানীর মিরপুরের চেতনা মডেল একাডেমির বিভিন্ন শ্রেণির ৪০ জন শিক্ষার্থী এই সুযোগ পান। তাদের সঙ্গে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের আটজন শিক্ষকও উপস্থিত ছিলেন।
দুপুরে শিক্ষার্থীরা সংসদ ভবনে পৌঁছে ভবনের স্থাপত্যশৈলী ঘুরে দেখেন। পরে তারা সংসদ ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজে অংশ নেন। বিকেল ৩টায় বাজেট অধিবেশন শুরু হলে তারা গ্যালারিতে বসে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
শিক্ষামন্ত্রীর উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় প্রতিদিনই বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংসদ ভবনে এসে এ কার্যক্রম দেখছেন।
|