গানে গানে ঈদ আনন্দ

প্রকাশ: রবিবার, ২৪ মে ২০২৬, ০২:১৪ অপরাহ্ণ
গানে গানে ঈদ আনন্দ

(বাঁ থেকে) বালাম, আসিফ, রুবাইয়াত ও হাবিব। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: প্রতি ঈদের মতো এই কোরবানির ঈদেও প্রকাশ পাচ্ছে নতুন গান। এই তালিকায় পুরোনো শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাচ্ছে গানগুলো। ঈদ উপলক্ষে প্রকাশিত এসব গানের খবর নিয়ে এই প্রতিবেদন।

২০০৩ সালে হাবিবের সংগীতায়োজনে প্রকাশ পায় ‘কৃষ্ণ’ অ্যালবাম। এতে বাংলা লোকগানের সঙ্গে পাশ্চাত্যের সংগীতের মিশ্রণ ঘটিয়েছিলেন হাবিব। প্রচলিত বাউলগানগুলো নতুন করে গেয়েছিলেন কায়া। ২০০৪ সালে হাবিবের সংগীতায়োজনে ‘মায়া’ অ্যালবামেও ছিল কায়ার গান। ২৩ বছর পর আবারও কায়ার সঙ্গে গান প্রকাশ করছেন হাবিব। ‘কই রইলা রে’ শিরোনামের গানটিতে হাবিব ও কায়ার সঙ্গে আরও আছেন মুজা। আগামী ২৭ মে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।

রোজার ঈদে প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী বালামের পঞ্চম একক অ্যালবাম ‘মাওলা’-এর চারটি অডিও গান। কোরবানির ঈদ উপলক্ষে এই অ্যালবামের মাওলা গানের মিউজিক ভিডিও প্রকাশ করছেন বালাম। ‘মাওলা মাওলা মাওলা, তুই পানা দেরে মাওলা’—এমন কথায় গানটি যৌথভাবে লিখেছেন রশিদ নিউটন ও বালাম।

মন্তব্য করুন