কালীগঞ্জে মাদকসহ আটক ২

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ণ
কালীগঞ্জে মাদকসহ আটক ২

পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১২ লিটার চোলাইমদসহ পিন্টু গমেজ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একই অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. রোমান শেখকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) রাত ১১টার দিকে কালীগঞ্জ থানার তুমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে পিন্টু গমেজের বসতবাড়ি থেকে ১২ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। আটক পিন্টু গমেজ ওই এলাকার মৃত লুকাশ গমেজের ছেলে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১২ হাজার টাকা। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. রোমান শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেপ্তার রোমান শেখ উপজেলার ফুলদি উত্তরপাড়া গ্রামের আম্বর আলী শেখের ছেলে। বৃহস্পতিবার (৭ মে) তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন