বেনাপোলে জব্দকৃত মাছ নিলামে বিক্রি

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ণ
বেনাপোলে জব্দকৃত মাছ নিলামে বিক্রি

হাবিবুর রহমান, শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে কাস্টমস হাউসের সফল অভিযানে জব্দকৃত ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ প্রকাশ্যে নিলামে তোলা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪টায় বন্দরের ৩১ নম্বর ইয়ার্ডে এই নিলাম কার্যক্রম সম্পন্ন হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, গত ৬ মে কাস্টমস কর্মকর্তাদের তৎপরতায় বিপুল পরিমাণ এই মাছ আটক ও বাজেয়াপ্ত করা হয়। সরকারের রাজস্ব সুরক্ষা এবং পচনশীল পণ্যের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কমিশনার আজিজুর রহমানের নির্দেশনায় বিকেল ৩টা থেকে শুল্ক গুদাম প্রাঙ্গণে নিলামের আয়োজন করা হয়। নিলামে অংশগ্রহণকারী ক্রেতাদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে কাস্টমস বিধি অনুযায়ী সর্বোচ্চ দরদাতার কাছে মাছগুলো হস্তান্তর করা হয়।

সহকারী কাস্টমস কমিশনার রাহাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নিলামের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিলামে বিক্রয় মূল্যের ওপর ১৫ শতাংশ মূসক (VAT) এবং ১০ শতাংশ উৎস কর পরিশোধের বিধান রাখা হয়। কাস্টমস কর্তৃপক্ষের মতে, এ ধরনের নিয়মিত তদারকি ও স্বচ্ছ নিলাম কার্যক্রম সরকারের রাজস্ব আদায় বৃদ্ধির পাশাপাশি চোরাচালান প্রতিরোধে কঠোর বার্তা দিচ্ছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন