ফ্লোরিডায় বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন, মরদেহ দেশে পাঠানো হবে আজ

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ণ
ফ্লোরিডায় বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন, মরদেহ দেশে পাঠানো হবে আজ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুর দুইটায় টাম্পা শহরে তার জানাজা অনুষ্ঠিত হয়।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা বৃষ্টির জানাজায় অংশ নেন। মায়ামিতে বাংলাদেশের কনস্যুলেটের প্রতিনিধিও জানাজায় উপস্থিত থেকে শোক প্রকাশ করেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক যোগাযোগমাধ্যমে জানাজার তথ্য নিশ্চিত করেছেন।

  • যাত্রা শুরু: আজ বৃহস্পতিবার (৭ মে) অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ পাঠানো হবে।

  • ঢাকায় পৌঁছানো: দুবাইয়ে যাত্রাবিরতি শেষে আগামী ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহবাহী বিমানটি ঢাকায় অবতরণ করবে।

  • তত্ত্বাবধান: মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি অরল্যান্ডো বিমানবন্দরে উপস্থিত থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মায়ামির কনস্যুলেট যৌথভাবে পুরো প্রক্রিয়াটি সমন্বয় করছে। উল্লেখ্য, নিহত দুই শিক্ষার্থী লিমন ও বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর সম্পূর্ণ ব্যয়ভার বহন করছে বাংলাদেশ সরকার। এর আগে গত ৪ মে অপর শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন