দুর্গাপুরে তিন বস্তা মদসহ গ্রেফতার ১

আমিরুল ইসলাম
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ণ
দুর্গাপুরে তিন বস্তা মদসহ গ্রেফতার ১

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ৮০ বোতল ভারতীয় মদসহ মো. শফিকুল ইসলাম (৩৬) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (৪ মে) দুপুরে দুর্গাপুর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার দুপুরে দুর্গাপুর সদর ইউনিয়নের পূর্ব মাকরাইল এলাকায় অভিযান চালিয়ে শফিকুলকে গ্রেফতার করা হয়। তাঁর হেফাজত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৮০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৪ হাজার টাকা।

গ্রেফতারকৃত শফিকুল ইসলাম পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গুনাপাড়া গ্রামের কুদ্দুছ বেপারীর ছেলে। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমদ জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন