অস্ট্রেলিয়া: ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে।
যুক্তরাজ্য: একই ধরনের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে।
চীন: ১৪ বছরের কম বয়সীদের জন্য দৈনিক স্ক্রিনটাইম ৪০ মিনিটে সীমাবদ্ধ করেছে।
ফ্রান্স ও ডেনমার্ক: ১৫ বছরের নিচে ব্যবহারে বিধিনিষেধ দিয়েছে।
যুক্তরাষ্ট্র: শিশুদের মানসিক ক্ষতির অভিযোগে মেটা, অ্যালফাবেট ও বাইটড্যান্সের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।বিশ্বজুড়ে কড়াকড়ি বাড়লেও বাংলাদেশে এ বিষয়ে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। গবেষণায় দেখা গেছে, সোশ্যাল মিডিয়ার কারণে দেশে বাল্যবিবাহ, যৌন নিপীড়ন এবং কিশোরীদের ব্ল্যাকমেইল করার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত এক বছরে সোশ্যাল মিডিয়ার প্রভাবে আত্মহত্যার ঘটনা ঘটেছে অন্তত ২০৯টি।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের এই আসক্তির দায় শুধু অভিভাবকদের ওপর চাপালে চলবে না; ট্রিলিয়ন ডলারের অ্যালগরিদম ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকেও এর দায় নিতে হবে। শিশুদের সুন্দর ভবিষ্যৎ রক্ষায় এখনই সোশ্যাল মিডিয়াকে শৃঙ্খলার মধ্যে আনা সরকারের অগ্রাধিকার হওয়া উচিত।
জান্নাত/সকালবেলা