সারজিসকে দেখতে বাসায় গেলেন ডা. শফিকুর রহমান

আমিরুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ণ
সারজিসকে দেখতে বাসায় গেলেন ডা. শফিকুর রহমান

সকালবেলা অনলাইন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাসায় গিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

শুক্রবার (১ মে) সন্ধ্যায় তিনি রাজধানীর ওই নেতার বাসভবনে গিয়ে তাঁর সাথে কিছু সময় অতিবাহিত করেন।

পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান অসুস্থ সারজিস আলমের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি মহান আল্লাহর কাছে এই নেতার সুস্বাস্থ্য প্রার্থনা করেন। এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সারজিস আলমকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তাঁর একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন