ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ক্রীড়া ডেস্ক: আইপিএল ২০২৬-এ নিজের বিধ্বংসী ব্যাটিং দিয়ে রীতিমতো ঝড় তুলেছেন ভারতীয় বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের এই তরুণ ব্যাটারের অবিশ্বাস্য সব শট দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে এক অদ্ভুত গুঞ্জন ছড়িয়ে পড়ে—তার ব্যাটে নাকি ‘এআই চিপ’ বসানো আছে!
বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে যখন চর্চা তুঙ্গে, তখন পাকিস্তানি এক ক্রিকেট বিশ্লেষকও রসিকতা করে বলেন, এই ব্যাটের ‘ল্যাব টেস্ট’ হওয়া দরকার। এমন বিচিত্র আলোচনার মুখে অবশেষে মুখ খুলেছেন খোদ বৈভব।
মাঠে এক সাংবাদিক যখন সরাসরি প্রশ্ন করেন, “তোমার ব্যাটে কি সত্যিই কোনো এআই চিপ আছে?” তখন ১৫ বছর বয়সী এই ব্যাটার কোনো বিতর্কে না জড়িয়ে অত্যন্ত হাস্যরসে বিষয়টি উড়িয়ে দেন। তিনি হাসতে হাসতে জবাব দেন:
“ভগবানই বসিয়ে দিয়েছেন। ওপর থেকে তিনি বলেছিলেন, ব্যাটে কিছু লাগিয়ে দিচ্ছি, আমি শুধু সেটাই ব্যবহার করছি।”
বৈভবের এমন বুদ্ধিদীপ্ত ও সহজ উত্তর মুহূর্তেই ক্রিকেট ভক্তদের মন জয় করে নিয়েছে। সমালোচকদের রসিকতাকে যেভাবে তিনি আধ্যাত্মিকতা আর বিনয় দিয়ে সামলেছেন, তা তার পরিণত মানসিকতারই পরিচয় দেয়।
ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, বৈভবের টাইমিং আর পাওয়ার হিটিং এতটাই নিখুঁত যে সাধারণ দর্শক তাকে রক্ত-মাংসের মানুষের বদলে যন্ত্রের সঙ্গে তুলনা করছেন। আগে যাকে ‘ঈশ্বরপ্রদত্ত প্রতিভা’ বলা হতো, আধুনিক প্রযুক্তির যুগে তাকেই অনেকে ‘এআই’ বলে মজা করছেন। তবে মাঠ ও মাঠের বাইরে বৈভবের এই সাবলীলতা ইঙ্গিত দিচ্ছে যে, ভারতীয় ক্রিকেটে এক নতুন মহাতারকার উদয় হয়েছে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ