সালমানকে বোল্ড করে জুটি ভাঙলেন তাইজুল

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ণ
সালমানকে বোল্ড করে জুটি ভাঙলেন তাইজুল

স্পোর্টস ডেস্ক : বাইশ গজে থিতু হয়ে বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে ওঠা মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগার মধ্যকার প্রতিরোধ গড়ে তোলা জুটিটি অবশেষে ভেঙেছেন তাইজুল ইসলাম। এই বাঁহাতি স্পিনারের চমৎকার এক ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন সালমান আলি আগা।

এর আগে ষষ্ঠ উইকেটে উইকেটের চারপাশ থেকে বোলারদের ওপর চড়াও হয়ে ১৩৪ রানের একটি অত্যন্ত শক্ত ও কার্যকারী জুটি গড়ে তোলেন রিজওয়ান ও সালমান। তাদের এই প্রতিরোধ ভাঙতে মরিয়া হয়ে উঠছিল বাংলাদেশ দল।

অবশেষে বোলিং আক্রমণের হাল ধরে সালমান আলি আগাকে বোল্ড করার মধ্য দিয়ে এই বিপজ্জনক জুটি ভাঙতে সক্ষম হন তাইজুল ইসলাম। সালমানের বিদায়ে স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে।

জান্নাত সকালাবেলা