রাজশাহীতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল মহানগরীর রাজপাড়া থানাধীন মহিলা ক্রীড়া কমপ্লেক্স এলাকায় এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ মমিনুল ইসলাম (পিতা: মোঃ ইয়ার আলী মণ্ডল) নওগাঁ জেলার মান্দা থানার নলঘৈর এলাকার বাসিন্দা। তিনি নওগাঁ আদালতের সিআর মামলা নং-৫৭০/২৬-এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মমিনুল স্বীকার করেছেন যে তিনি গ্রেপ্তার এড়ানোর উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকায় আত্মগোপন করে বাস করছিলেন।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|