সরকারি কোষাগারে টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় খাল খনন প্রকল্পের কাজ শেষে সাশ্রয়কৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজু চন্দ্র পাল জানান, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভূকশিমইল, বরমচাল ও ভাটেরা ইউনিয়নের চকিরমোড়া এলাকা থেকে উত্তরমুখী ‘আন ফানাই’ নদী পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ খাল খননের পরিকল্পনা করা হয়।
প্রকল্পের আওতায় ৩ দশমিক ০৯ কিলোমিটার খাল খননের জন্য ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।
ইউএনও সানজিদা আক্তার বলেন, "সরকারি অর্থ জনগণের আমানত। প্রয়োজনীয় ও যৌক্তিক ব্যয় নিশ্চিত করেই আমরা প্রকল্পের কাজ বাস্তবায়ন করেছি। বর্ষার কারণে থমকে যাওয়া অবশিষ্ট অংশের খননকাজ পুনরায় সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরে নতুন করে বরাদ্দের আবেদন পাঠানো হয়েছে।"
এআইএল/সকালবেলা