মৌলভীবাজারে বিদেশি মদসহ আটক ২
তিমির বনিক, মৌলভীবাজার: মৌলভীবাজারে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪৫ বোতল বিদেশি মদসহ বিজয় মোদক (২৫) ও বিপুল দেব (৪৫) নামের দুই যুবক গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার পৌরসভার পুরাতন হাসপাতাল রোড ও খেয়াঘাট রোড এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ১৬ বোতল 'রয়্যাল গ্রেইন হুইস্কি', ১৫ বোতল 'রয়্যাল স্ট্যাগ হুইস্কি' এবং ১৪ বোতল 'ম্যাজিক মোমেন্টস ভোডকা'।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে একটি দল প্রথমে পুরাতন হাসপাতাল রোডে অভিযান চালিয়ে বিজয় মোদককে ৬ বোতল মদসহ আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পশ্চিমবাজার খেয়াঘাট রোডের একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল দেবকে গ্রেপ্তার করা হয় এবং সেখান থেকে বাকি ৩৯ বোতল মদ উদ্ধার করা হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় সীমান্ত এলাকা থেকে চোরাই পথে মদ এনে শহরে বিক্রি করার কথা স্বীকার করেছে। তাঁদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এআইএল/সকালবেলা