কালকিনি ও ডাসারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশ: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ণ
কালকিনি ও ডাসারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বি.এম. হানিফ, কালকিনি ও ডাসার প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৪ সেপ্টেম্বর) এ কর্মসূচির উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কালকিনি উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাসকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মো. মাহাবুব হক মুন্সি, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা যুবদল নেতা সিকদার মামুন ও শামীম হোসেন মোল্লা, ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সাইফুল ইসলাম ও হাসানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন