ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক কারবারি গ্রেপ্তার
সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল নিষিদ্ধ মাদক এসকাফ (Eskuf) সিরাপ, একটি সিএনজিচালিত অটোরিকশা ও তিনটি মোবাইল ফোনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে আখাউড়া থানাধীন আখাউড়া বাইপাস রেলক্রসিং সংলগ্ন সুলতানপুরগামী সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার আলিয়াবাদ মধ্যপাড়ার মৃত আব্দুল লতিফ মেম্বারের ছেলে ইব্রাহিম আজহাম ইকবাল (৩৫), জল্লা এলাকার মৃত আব্দুস সালাম ব্যাপারীর ছেলে জামির হোসেন (৩৭) এবং আলিয়াবাদ উত্তরপাড়ার মো. খলিল মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে আসামীদের কাছ থেকে ১০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা এবং তিনটি মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. তায়রিফুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আখাউড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এআইএল/সকালবেলা
|