ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় কোস্টগার্ডের একটি সফল অভিযানে প্রায় ৮ লাখ টাকা মূল্যের শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ জ্বালানি তেলসহ ৪ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন—উপজেলার নলচিরা ইউনিয়নের মো. মিলন (২২), মো. রিয়াজ (২০), মো. স্বপন (২২) এবং মো. ফয়েল (১৯)।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কোস্টগার্ড স্টেশন হাতিয়ার একটি দল মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪ হাজার ৮০০ লিটার পেট্রোল এবং ২ হাজার ১৫ লিটার ডিজেল জব্দ করা হয়। উদ্ধারকৃত এই জ্বালানির আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৯১ হাজার টাকা। অভিযান চলাকালে জ্বালানি পরিবহনে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ৪ চোরাকারবারিকে আটক করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত জ্বালানি তেল ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, সাগরে ও নদীতে চোরাচালান রোধ এবং দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে কোস্টগার্ডের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ