পাঁচবিবিতে ইউএনওর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ণ
পাঁচবিবিতে ইউএনওর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) কাপশিয়া তাসরিন। 

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও'র কনফারেন্স হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

নবাগত ইউএনও কাপশিয়া তাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি মো. আজাদ আলী এবং পৌর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আহসান হাবিব।

সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামীর উপজেলা আমির ডা. সুজাউল করিম, বণিক সমিতির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরমেশ্বর মাহাতোসহ স্থানীয় মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও গণমাধ্যমকর্মীরা। নবাগত ইউএনও উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এ.আই.এল/সকালবেলা