কোটচাঁদপুর প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি শাহ্ জামান, সম্পাদক রফিক

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ণ
কোটচাঁদপুর প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি শাহ্ জামান, সম্পাদক রফিক

রাম জোয়ার্দার, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সবার সম্মতিক্রমে ২২ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সাপ্তাহিক দিগন্তবাণীর সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আলহাজ্ব মুহাঃ শাহ্ জামান সভাপতি এবং দৈনিক ইনকিলাব ও নবচিত্রের প্রতিনিধি রফিক মন্ডল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—সহ-সভাপতি: অশোক দে (দৈনিক সংবাদ), মোঃ জাহাঙ্গীর আলম (দৈনিক সংগ্রাম ও জেটিভি বাংলা), মোঃ রফিকুল ইসলাম (দৈনিক বাংলাদেশ সমাচার) এবং কামাল হাওলাদার (দৈনিক ভোরের কাগজ ও দৈনিক কল্যাণ); যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ মাসুম বিল্লাহ (দৈনিক নওরোজ); সাংগঠনিক সম্পাদক: মামুন হোসেন (দৈনিক মাতৃজগত); সহ-সাংগঠনিক সম্পাদক: বাবুল হোসেন (দৈনিক মাতৃজগত); অর্থবিষয়ক সম্পাদক: এমএ খালেক (দৈনিক বাংলাদেশ বার্তা ও সাপ্তাহিক সীমান্ত বাণী); প্রচার সম্পাদক: মশিয়ার রহমান (দৈনিক সমাচার দর্পণ) এবং ক্রীড়া সম্পাদক: রাম জোয়ার্দার (দৈনিক সকালবেলা)।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিমল ভৌমিক (ডেইলি বাংলাদেশ টুডে), মনোজ কুমার মালাকার (সমাজের কথা), মোঃ আলমগীর কবীর (দৈনিক স্পন্দন), হুমায়ুন কবির (দৈনিক জনতার কথা), মামুন হোসেন (দৈনিক ইনসাফের চোখ ও দৈনিক বাংলার দৃষ্টি) এবং হৃদয় আহমেদ (দৈনিক বিপ্লবী বার্তা)।

সাধারণ সদস্য পদে রয়েছেন শফিক হাসান (জেটিভি বাংলা), মোঃ হাসিবুল হাসান (দৈনিক ঢাকা ভয়েজ, দৈনিক টেলিগ্রাম ও সবুজ বাংলা ২৪), সাব্বির হোসেন (দৈনিক রূপান্তর প্রতিদিন) এবং খালেদুর রহমান (দৈনিক আমাদের সময়)।

নবগঠিত এই কমিটির নেতৃত্বে কোটচাঁদপুরে কর্মরত সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় হওয়ার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় প্রেসক্লাব আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এআইএল/সকালবেলা