ভাঙ্গায় মোবাইল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ণ
ভাঙ্গায় মোবাইল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

হুসাইন আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা: ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার কাপুরিয়া সদরদী গ্রামের বড়বাড়ি এলাকা থেকে মোবাইল ব্যবসায়ী মাসুম জোমাদ্দার (২৮)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) দুপুরে নিজ ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত মাসুম জোমাদ্দার ওই গ্রামের সিদ্দিক জোমাদ্দারের একমাত্র ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা বাজারের পদ্মা মোবাইল মার্কেটের 'শাহানা টেলিকম'-এর মালিক মাসুম জোমাদ্দার নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলছেন—এমন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।

পরিবারের সদস্যদের দাবি, কিছুদিন আগে ব্যবসায়িকভাবে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন মাসুম। এর পর থেকেই তিনি মানসিকভাবে বেশ হতাশাগ্রস্ত ছিলেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন