ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৫৭২ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে র্যাব-৫।
সোমবার (২৭ এপ্রিল) উপজেলার নাজিরপুর এলাকায় এক বসতবাড়িতে অভিযান চালিয়ে এই তেল জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি র্যাব-৫-এর একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, নাজিরপুর এলাকার মো. রাসেল হোসেনের বসতবাড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখা হয়েছে। সংবাদের সত্যতা যাচাইয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তল্লাশিকালে উক্ত স্থান থেকে অবৈধভাবে মজুতকৃত ৫৫০ লিটার ডিজেল এবং ২২ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন এবং জব্দকৃত তেল স্থানীয় ডিলারের মাধ্যমে বিক্রয় করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন।
একই দিনে নাজিরপুর ছয়হাটি বাজারস্থ 'মেসার্স রবিউল ট্রেডার্স'-এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে প্রায় ৩৫০ লিটার ডিজেল পাওয়া যায়। দোকানের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় মালিককে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা প্রশাসন অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
র্যাব-৫ জানায়, জনস্বার্থে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে তাদের এই ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ