ঘোড়াঘাটে নদী থেকে কন্যাশিশুর লাশ উদ্ধার
মোঃ শাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে আনুমানিক ১০ থেকে ১১ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক কন্যাশিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভর্ণাপাড়া টঙ্গী ঈদগাহ মাঠ সংলগ্ন করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে নদীতে একটি লাশ ভাসতে দেখে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে শিশুটির মরদেহ ডাঙ্গায় তোলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্তত দুই দিন আগে শিশুটির মৃত্যু হয়েছে। উজান থেকে ভেসে এসে নদীর একটি বাঁকে মরদেহটি আটকে পড়েছিল। নিহত শিশুটির আনুমানিক বয়স ১০ থেকে ১১ বছর হলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
এআইএল/সকালবেলা
|