কটিয়াদী প্রেস ক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

প্রকাশ: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ণ
কটিয়াদী প্রেস ক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

মিজানুর রহমান (কটিয়াদী প্রতিনিধি): কিশোরগঞ্জের কটিয়াদী প্রেস ক্লাবের নবনির্বাচিত ১৭ সদস্যবিশিষ্ট কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। 

সোমবার (৫ অক্টোবর) ক্লাবের সাবেক আহ্বায়ক এ কে এম ফজলুল হক জোয়াদ্দার আলমগীর ও সদস্য সচিব মো. মাইনুল ইসলাম মেনু নবনির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব তুলে দেন।

দায়িত্ব হস্তান্তরের পর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় নবনির্বাচিত সভাপতি মো. মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম মেনুর নেতৃত্বে নেতৃবৃন্দ সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তাঁকে মিষ্টিমুখ করানো হয় এবং উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। সাক্ষাৎকালে সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে কটিয়াদী প্রেস ক্লাবের নবনির্বাচিত ১৭ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদে সভাপতি মো. মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম মেনু, সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম টিটু, সহ-সভাপতি হাফিজ আহমদ নয়ন ও ধ্রুব অঞ্জন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও মাসুম পাঠান, সাংগঠনিক সম্পাদক মো. জর্জ মিয়া, প্রচার সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক আজাদ রহমান মিশর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এখলাসউদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নাঈম ইসলাম এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মোজাহিদ বিন জামাল দায়িত্ব গ্রহণ করেছেন। এ ছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন এ কে এম ফজলুল হক জোয়াদ্দার আলমগীর, ফখর উদ্দিন ও মোফাসসেল সরকার।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কটিয়াদীতে বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার পরিবেশ সুদৃঢ় করার পাশাপাশি সাংবাদিকদের সামগ্রিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এআইএল/সকালবেলা