ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলায় ৬৪টি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় সৌদি সরকারের উপহার হিসেবে প্রাপ্ত সরকারি অনুদানের খেজুর বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে এতিম ও দুস্থ শিক্ষার্থীদের ইফতারের সুবিধার্থে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রতিষ্ঠান প্রধানদের হাতে আনুষ্ঠানিকভাবে এই খেজুর তুলে দেওয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি বরাদ্দ হিসেবে ১৬টি কার্টনে মোট ১১৬ কেজি খেজুর পাওয়া গেছে, যা তালিকা অনুযায়ী প্রকৃত দুস্থ ও এতিম শিক্ষার্থীদের জন্য বিভিন্ন মাদ্রাসায় ভাগ করে দেওয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আব্দুল্লাহ আল জাবির জানান, সরকারি এই বরাদ্দ চাহিদার তুলনায় কিছুটা সীমিত হলেও স্বচ্ছতার সাথে তা প্রকৃত উপকারভোগীদের মাঝে বণ্টন করা হয়েছে। বিতরণকালে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী বলেন, "সরকারি অনুদান যেন স্বচ্ছভাবে প্রকৃত মানুষের কাছে পৌঁছে যায়, তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"
উপহারের খেজুর পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা। তাঁরা জানান, রমজান মাসে এতিম ও অসহায় শিক্ষার্থীদের ইফতারের আয়োজনে এই খেজুর অনেক বড় সহায়তা হিসেবে কাজ করবে। সরকারের এই মহৎ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ