নড়াইলে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ণ
নড়াইলে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

নড়াইল প্রতিনিধি: ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে নড়াইলে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নড়াইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক ড. আবদুল ছালাম। তিনি তাঁর বক্তব্যে মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ সমাজকে রক্ষা করতে অভিভাবক ও প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার ইসমাইল হোসেন বাপ্পি এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক গোলক মজুমদারসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজন।

সভার শেষাংশে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে নড়াইলের বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষ অংশ নেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন