মুন্সিগঞ্জে বাসায় দেহব্যবসা: নারীসহ আটক ১০

মুন্সিগঞ্জে বাসায় দেহব্যবসা: নারীসহ আটক ১০

মো. দুলাল সরকার, গজারিয়া: মুন্সিগঞ্জ পৌর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৯ জন নারী ও একজন খদ্দেরকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) মুন্সিগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (২৭ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ সদর থানার একটি দল স্থানীয়দের সহযোগিতায় পৌর এলাকার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ৯ জন নারী ও ১ জন খদ্দেরকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের মধ্যে দুই মূলহোতা জানিয়েছেন, তারা বিভিন্ন এলাকায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে লোকচক্ষুর আড়ালে দেহব্যবসা পরিচালনা করে আসছিলেন। মোবাইল ফোনের মাধ্যমে তারা খদ্দের সংগ্রহ করতেন। পুলিশ আরও জানায়, অনেক সময় তারা খদ্দেরদের জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নিতেন। বিশেষ করে প্রবাস ফেরত ব্যক্তিরাই তাদের প্রধান লক্ষ্য ছিল।

মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি গোপনে অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছিল। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাকে এ ধরনের অপরাধমুক্ত করতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন