ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জুয়েল রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন, মহাসড়কে চাঁদাবাজি বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রায় ট্রেন, বাস ও লঞ্চে বাড়তি ভাড়া আদায় বন্ধ করে জনগণের কাছ থেকে নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে হবে।
বুধবার (১৮ মার্চ ২০২৬) সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় উত্তরাঞ্চলের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মহাসড়কে ‘স্বেচ্ছাসেবক’ হিসেবে দায়িত্বপালন কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, "বিগত বছরগুলোতে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত হাটিকুমরুল গোলচত্বরে যানবাহন চালক ও যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হতো। তবে এবার সেই বিড়ম্বনা নেই। প্রশাসন নিরলসভাবে তাদের দায়িত্ব পালন করছে এবং আমরা জনপ্রতিনিধি হিসেবে সার্বক্ষণিকভাবে পরিস্থিতির খোঁজ-খবর রাখছি।" তিনি নেতা-কর্মীদের নির্দেশ দেন যেন সাধারণ মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারে সেদিকে সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলী, সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আযাদ, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশিদুল হাসান শহিদ এবং উল্লাপাড়া উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল বাড়ি প্রমুখ। স্বেচ্ছাসেবক কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন এবং দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও যাত্রীদের সঙ্গে কথা বলেন।
জে.আর/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ