ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নাজিম উদ্দীন জনি, শার্শা (বেনাপোল) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে খুশির জোয়ার বইছে বেনাপোল স্থলবন্দরের শ্রমিক পরিবারগুলোতে। ঈদের ৫ দিন আগেই বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৯২৫) এর সাধারণ শ্রমিকদের মার্চ মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে।
রোববার (১৫ মার্চ ২০২৬) বেলা ১২টার সময় বেনাপোল স্থলবন্দরের ১ নং শেডে অবস্থিত শ্রমিক ইউনিয়নের মিটিং কক্ষে আনুষ্ঠানিকভাবে এই অর্থ প্রদান করা হয়। ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক সহিদ আলীর নেতৃত্বে শ্রমিকদের হাতে এই পাওনা তুলে দেওয়া হয়।
শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক সহীদ আলী তাদের বক্তব্যে বলেন:
“আমরা সবসময় শ্রমিকদের ন্যায্য অধিকার সময়মতো ফিরিয়ে দিতে সচেষ্ট। মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। পরিবারের কেনাকাটা ও খুশির জন্য এ সময়ে অর্থের প্রয়োজন হয়। আমাদের সরকার শ্রমিকবান্ধব। শ্রমিকরা সচল না থাকলে দেশের কলকারখানা ও বন্দরের উৎপাদন থেমে যাবে। তাই প্রতিটি প্রতিষ্ঠানের উচিত শ্রমিকদের যথাযথ মর্যাদা ও পাওনা নিশ্চিত করা।”
ঈদের আগে হাতে বেতন ও বোনাসের টাকা পেয়ে সাধারণ শ্রমিকরা অত্যন্ত আনন্দিত। তারা জানান, “সময়মতো টাকা পাওয়ায় আমরা পরিবার-পরিজন নিয়ে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারব। আগেভাগেই পাওনা পরিশোধ করায় আমরা ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ।”
টাকা বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ সবুজ হোসেন, প্রচার সম্পাদক ওমর ফারুক, বন্দর বিষয়ক সম্পাদক আব্বাস আলী, দপ্তর সম্পাদক আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান, ইছাহক মেম্বার, জুলু মেম্বার ও লেবার সরদার হাসেম আলীসহ ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ