ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. সুলতান কবির, ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ২০ জন অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে গবাদি পশু (ছাগল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টায় ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচির আওতায় মোট ১ লক্ষ ৬৮ হাজার টাকা ব্যয়ে ২০ জন সুবিধাভোগীর প্রত্যেককে একটি করে ছাগল প্রদান করা হয়। ভিক্ষাবৃত্তি পরিহার করে স্বাবলম্বী হওয়ার লক্ষে সরকারি এই সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন:
“ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে এই সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে আরও বড় পরিসরে কর্মসংস্থানের ব্যবস্থা করে সবাইকে ভিক্ষাবৃত্তি পরিহার করার সুযোগ তৈরি করা হবে।”
পাশাপাশি তিনি স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়ে বলেন, মাদক, জুয়া, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ বালু উত্তোলনসহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। অপকর্মের সাথে জড়িত যে কাউকেই আইনের আওতায় আনার তাগিদ দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
আব্দুল আল মামুন কাওসার শেখ (সহকারী কমিশনার, ভূমি)।
আ.ন.ম নিয়ামত উল্লাহ্ (সহকারী পুলিশ সুপার, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেল)।
আব্দুল মতিন (উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়)।
শহিদুল ইসলাম (ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঘোড়াঘাট থানা)।
সাজ্জাদ হোসেন (চেয়ারম্যান, ৩নং সিংড়া ইউপি)।
শাহ মো. শামীম হোসেন চৌধুরী (সভাপতি, উপজেলা বিএনপি) ও আবু সাইদ মিয়া (সাধারণ সম্পাদক)।
উল্লেখ্য, গবাদি পশু বিতরণের আগে মাননীয় মন্ত্রী উপজেলা বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ