দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. আব্দুস সামাদ (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আব্দুস সামাদ উপজেলার ১ নম্বর বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. জানু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার দলেরগাঁও গ্রামের পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক গতিবিধি দেখে আব্দুস সামাদকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা
|