বন্দরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে ১২০ পিস ইয়াবাসহ সৈকত (২৪) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে কামতাল পুলিশ তদন্ত কেন্দ্র। অভিযানকালে সৈকতকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তাঁর কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সৈকত বন্দর উপজেলার চিরইপাড়া এলাকার জুলহাসের ছেলে। গ্রেপ্তারের পর তাঁকে বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত সৈকতের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নিশ্চিত করেছেন।
এআইএল/সকালবেলা
|