দোয়ারাবাজারে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ণ
দোয়ারাবাজারে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে থানা-পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ তোফাজ্জল হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তোফাজ্জল লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নজর আলীর ছেলে।

পুলিশ জানায়, এসআই সঞ্জয় দত্ত ও এসআই আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মহব্বতপুর বাজারে অভিযান চালায়। এ সময় তোফাজ্জলকে আটক করে তাঁর কাছ থেকে আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন