মোরেলগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে অভিযান চালিয়ে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মো. জাহিদুল ইসলাম ওরফে কালাম (৩৭) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
রোববার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে মোরেলগঞ্জ উপজেলার বারইখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. জাহিদুল ইসলাম পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বেতমোর (রাজপাড়া) গ্রামের রতন হাওলাদারের ছেলে।
র্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বারইখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাহিদুল ইসলামের হেফাজত থেকে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো বাজেয়াপ্ত করা হয়।
র্যাবের তথ্যমতে, গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলামের বিরুদ্ধে পূর্বেও কক্সবাজারের টেকনাফ থানা এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য মোরেলগঞ্জ থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব-৬।
এআইএল/সকালবেলা
|