বরগুনা জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরগুনা জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সোহেল রানা, বরগুনা প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বরগুনা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বরগুনা জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-০১ আসনের সংসদ সদস্য জনাব মো: অলি উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।

বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক, সিভিল সার্জন, নৌ-বাহিনীর প্রতিনিধি এবং জেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ। এছাড়া গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

মাহফিলে পবিত্র মাহে রমজানের শিক্ষা ধারণ করে দেশ ও জাতির কল্যাণ এবং সকলের সুখ-শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন