সিরাজগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ ২০২৬) বিকেলে সিরাজগঞ্জ প্রেসক্লাবের তৃতীয় তলায় নবনির্মিত আধুনিক কনফারেন্স রুমে এই মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান

ইফতার মাহফিলে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন:

  • সহ-সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু।

  • অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসী।

  • সাংগঠনিক সম্পাদক রহমত আলী।

  • দপ্তর সম্পাদক এনামুল হক।

  • সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক বাবু ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, সাবেক সভাপতি হেলাল আহমেদ, সাবেক সহ-সভাপতি তফিজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামসহ ক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

আলোচনা সভা শেষে রমজানের পবিত্রতা ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ চৌরাস্তা জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মোয়াজ্জেম হোসেন। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন